নিম্ন আদালতের ৬৫০ বিচারক পদোন্নতি পাচ্ছেন

S M Ashraful Azom
0
নিম্ন আদালতের ৬৫০ বিচারক পদোন্নতি পাচ্ছেন
সেবা ডেস্ক: সারাদেশের নিম্ন আদালতের ৬৫০ জন বিচারকের পদোন্নতির সিদ্ধান্ত অনুমোদন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে দু’জন বিচারকের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের পদোন্নতি কিছু দিনের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) রাখারও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেস কর্নারে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) বিচারপতিরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটির ক্যালেন্ডারের অনুমোদন দেয়া হয়েছে।

ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে তা নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এই ফুলকোর্ট সভার সভাপতিত্ব করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top