সমাপ্ত হলো একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন

S M Ashraful Azom
0
সমাপ্ত হলো একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন
সেবা ডেস্ক: একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন গতকাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার শেষ হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন।

পাঁচ কার্যদিবসের এ অধিবেশন শুরু হয় গত ৭ নভেম্বর। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট পাঁচ দিবসের দিন এ অধিবেশন সমাপ্ত হয়। এ স্বল্পকালীন অধিবেশনে মোট ছয়টি বিলের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়েছে।

এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ৬৯টি প্রশ্নের মধ্যে ১৭টির তিনি উত্তর দেন। আর মন্ত্রীদের জন্য এক হাজার ৬০৫টি প্রশ্নের মধ্যে ৬৭০টির উত্তর দেয়া হয়। এছাড়াও ৭১ বিধিতে ১৬৪টির নোটিশের মধ্যে গৃহীত তিনটি এবং একটি নোটিশ আলোচিত হয়। আর ৭১ক বিধিতে ৩০টি নোটিশ আলোচিত হয়।

পঞ্চম অধিবেশনে কার্যপ্রনালী বিধির ১৪৭ বিধিতে প্রস্তাব সাধারণ আলোচনায় জলবায়ু পরিবর্তনে গ্রহণজনিত জরুরি অবস্থা ঘোষণা করা হোক শীর্ষক প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।

স্পিকার এই অধিবেশনে সরকার ও বিরোধীদল নির্বিশেষে সবাইকে কার্যকর ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।

স্পিকার সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা, বিরোধী দলের নেতা, মন্ত্রী সভার সদস্যবৃন্দ, চিফ হুইপসহ হুইপগণ, বিরোধী দলের সদস্যসহ সব সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও সভাপতিমন্ডলীর সদস্য, মিডিয়া কর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সমাপনী ভাষণের পর স্পিকার একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top