
ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে পিএসসি পরীক্ষার্থীর দরিদ্র অভিভাবকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের ছয়ানী বকশিয়া মাদার কেয়ার প্রি ক্যাডেট স্কুলের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অন্ষ্ঠুানে সজীব আহম্মেদ গণগন্থাগারে উদ্যোগে দরিদ্র অভিভাবকদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মো: আশরাফ আলী তাং, ছয়ানী বকশিয়া দখিল মাদরাসার সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, সজীব আহম্মেদ গণগন্থাগারে প্রতিষ্ঠাতা সজীব আহম্মেদ,ছয়ানী বকশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বাবু মো.আবু সায়েম আজাদ প্রমুখ ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।