
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে রক্তদানে উদ্বোদ্ধকরণের লক্ষ্যে সাইকেল শোভাযাত্রা-র্যালী বের হয়। ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন এর আয়োজন করে। বালুআটা এম.এ. রশিদ হাই স্কুল গেইট থেকে সাইকেল র্যালীটি বের হয়ে মালঞ্চ এম.এ. গফুর উচ্চ বিদ্যালয়, মা-শিশু ও চক্ষু হাসপাতাল, মেলান্দহ সরকারি হাসপাতাল, সরকারি কলেজ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারীজ কলেজ, মেলান্দহ বাজার হয়ে উপজেলার বিভিন্ন সামাজিক-সাস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ করে।
মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি, ব্লাড ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি-মানবাধিকার কর্মী ও ইত্তেফাক সংবাদদাতা- মো. শাহ্ জামাল কর্মসূচির শুভ উদ্ধোধন করেন। বক্তব্য রাখেন-মালঞ্চ এম.এ. গফুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক, আদ্রা ইউনিয়নের মেম্বার রফিকুল ইসলাম, আপন জনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক-কবি মির্জা তৌহিদুল ইসলাম অটল, সাধারণ পরিচালক সাংবাদিক হুমায়ুন কবির, সাংগঠনিক পরিচালক মোকাদ্দেস আলী, তথ্য-যোগাযোগ পরিচালক হৃদয় মির্জা প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।