পলাশবাড়ীতে গৃহবধূকে হত্যা করে স্বামী শাশুড়ী চম্পট: শশুর আটক

S M Ashraful Azom
0
পলাশবাড়ীতে গৃহবধূকে হত্যা করে স্বামী শাশুড়ী চম্পট শশুর আটক
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার সিঁধনগ্রাম থেকে এক সন্তানের জননী বিউটি বেগম নামের এক গৃহবধুর লাশ আজ ১৯ নভেম্বর মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহত গৃহবধ‚র স্বামী সিধঁন গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে মামুন মিয়া, তার মা ও ভাই, ভাই বউ এবং নিহত গৃহবধ‚র এক বছর বয়সি শিশু সন্তান কে নিয়ে পালিয়েছে ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত গৃহবধ‚কে বাড়ীর উঠানে মাদুরীতে শোয়ানো অবস্থায় আত্মী স্বজনেরা আহাজারি করছে । গৃহবধ‚র মরদেহ বিভিন্ন অংশে রক্ত জমাট আঘাতের চিহৃ দৃশ্যমান হওয়ায় সকলের ধারণা এটি হত্যা। নিহত গৃহবধ‚র পরিবারের দাবী গতকাল গৃহবধ‚র পিতার সামাদের নুনিয়াগাড়ী গ্রামের বসতবাড়ী হতে নিজ বসত বাড়ীতে নিয়ে আসে গৃহবধ‚র স্বামী মামুন মিয়া। আজ গৃহবধ‚র মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় স্বামী মামুন মিয়াসহ পরিবারের লোকজন। স্থানীয়দের ধারণা স্বামী মামুন মিয়া ও তার ভাই বউয়ের পরকীয় বলি হলো গৃহবধ‚ বিউটি বেগম। নিহত গৃহবধ‚র পিতার পরিবারের দাবী হত্যা করে পালিয়েছে মামুন মিয়া ও তার পরিবার।

এদিকে নিহত গৃহবধ‚র স্বামীর বাড়ীর প্রতিবেশী শফিরুল নামে একপ্রতিবেশী এ ঘটনাটি আত্মহত্যা করেছে মর্মে দাবী করলে উত্তেজিত জনতা শাফিরুল কে গণধোলাই দেওয়া শুরু করলে পরে শাফিরুল কে স্বামী মামুনের সহযোগী হিসাবে দাবী করে উত্তেজিত জনতা। পরে উপস্থিত পুলিশ সদস্যরা শাফিরুল কে গণধোলাইয়ের হাত থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর আ:মজিদ সরকার কে আটক করে পুলিশ।

শশুর কে আটকের খবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে ময়না তদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top