বকশীগঞ্জে এসডিজি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে এসডিজি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জেলা নেটওয়ার্কের কর্মপরিকল্পনা নিয়ে মঙ্গলবার বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এবং অক্সফ্যাম ও সিপিডি’র যৌথ অংশিদারিত্বে উন্নয়ন সংঘের বাস্তবায়নে “গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের”উদ্যোগে উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্প কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় “এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের” সভাপতি অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, জেলা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ নাছিমা আক্তার কনা, যুগ্ন সম্পাদক জয়নাল আবেদিন, সদস্য মোফাজ্জল হক আলম , সদস্য রকিবুল হাসান বিদ্রোহী।

সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে তারা স্বপ্রণোদিত হয়ে বাল্যবিবাহ প্রতিরোধ, মান সম্মত শিক্ষা অর্জন, স্বাস্থ্য ও মাদক প্রতিরোধে সচেতনতা সভা, স্থানীয় কর্তৃপক্ষের সাথে মতবিনিময়, স্থানীয় সরকারের প্রতিনিধিদের সাথে মতিবিনিময়, বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতায় হোম ভিজিট কর্মসূচি, জেলা নেটওয়ার্ককে শক্তিশালীকরণ করা এসডিজি বাস্তবায়নে সিবিও, সিএসও, প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের এক কাতারে নিয়ে আসা সহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top