শ্রীবরদী পৌরসভায় পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন

S M Ashraful Azom
0
শ্রীবরদী পৌরসভায় পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: সহজে পানি ব্যবহারের লক্ষে শেরপুরের শ্রীবরদী পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইনের কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার মেয়র আবু সাইদ আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

এ সময় মেয়র আবু সাইদ বলেন, দেশে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করা হলো। এতে পৌরসভার বাসিন্দারা সহজে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, পৌরসভার উপসহকারি প্রকৌশলী বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোজাহিদুল ইসলাম, ঠিকাদার প্রতিনিধি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার শাকিল প্রমূখ। পৌরসভায় পানি সরবরাহের জন্যে এ প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কাজ করা হবে বলে জানান জনস্বাস্থ্য প্রকৌশল। 


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top