
রফিকুল আলম,ধুনট (বগুড়): বগুড়ার ধুনট উপজেলায় চার বছর বয়সের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বোরহান উদ্দিন শ্যামল (১৪) নামে জেএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোরহান উদ্দিন উপজেলার বানিয়াজান চল্লিশপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসি জাহাঙ্গীর আলমের ছেলে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে থানা থেকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বানিয়াজান চল্লিশপাড়ার গ্রামে নির্মান শ্রমিকের মেয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর ছাত্রী। মেয়েটির বয়স প্রায় চার বছর। মেয়েটির বাড়ির পাশেই বোরহান উদ্দিনের বাড়ি। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয়। বোরহান উদ্দিন এলাকায় মাদকাসক্ত বখাটে হিসেবে পরিচিত।
ধর্ষণের শিকার মেয়েটি ১২ নভেম্বর সকাল ১১টার দিকে বিদ্যালয় থেকে ফিরে বাড়ির অদুরে একটি গাছের জলপাই কুড়াতে যায়। এ সময় মেয়েটিকে টেলিভিশনে কার্টুন ছবি দেখানোর কথা বলে বোরহান উদ্দিন শ্যামল নিজের ঘরের ভেতর নিয়ে যায়। তখন ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে বোরহান উদ্দিন।
এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নতর চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ১৩ নভেম্বর বোরহান উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ বুধবার রাতে বানিয়াজান বাঁধ এলাকা থেকে বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি সুস্থ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে বোরহান উদ্দিন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।