মাহমুদপুর আ’লীগের কমিটি গঠন

S M Ashraful Azom
0
মেলান্দহ মাহমুদপুর আ’লীগের কমিটি গঠন
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বাদল বেপারি এবং শাহীন আকন্দ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৩ নভেম্বর বিকেল ৫টায় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আ’লীগের সভাপতি আ: রাজ্জাক সুজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কমিটির ঘোষণা করেন। মোজাম্মেল হক অমল মেম্বারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সহসভাপতি হামিদুল হক, শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক আতাউর রহমান, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান আব্দুল হামিদ, যুবলীগের সভাপতি সোহাগ প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top