
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
উপজেলার মৃত আহম্মদ আলীর পুত্র মোঃ মোফাজ্জল হোসেন কালু আজ ১৫ নভেস্বর শুক্রবার সকাল অনুমান ৭ টার সময় দেবপুরে তার পোটলের জমির উপর দিয়ে সাইদুর ও নজরুল মিয়ার সেচ পাম্পের কারেন্টের তার বিচানো ছিলো এবং এলাকা বাসী কয়েক দিন হলো বলতেছিল যে আপনারা এখন কারেন্টের লাইন টা কেটে রাখেন কিন্তুু তারা নাকি বলে ওই রকম ২ - ৪ জন কালু মারা গেলে আমাদের কিছুই হবে না। মোফাজ্জল হোসেন জমিতে পোটল তোলার জন্য গেলে সেচ পাম্পের তার পোটলের ঝাংলার উপরে পরে ছিলে সে বুঝতে পারিনি এবং সেই তারে হাত পরা মাত্রই তার হাত আটকে যায়। তখন জমির আশে পাশে থাকা লোকজন দৌড়ে এসে তাকে মৃত উদ্ধার করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।