পঞ্চম দিনের আয়কর মেলায় ৩১১ কোটি টাকা আদায়

S M Ashraful Azom
0
পঞ্চম দিনের আয়কর মেলায় ৩১১ কোটি টাকা আদায়
সেবা ডেস্ক: গতকাল সোমবার আয়কর মেলার পঞ্চম দিনেও আয়কর ও রিটার্ন জমা দিতে বিভিন্ন পেশাজীবী নারী-পুরুষের ভিড় দেখা গেছে। সকালে মেলায় করদাতাদের ভিড় কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।
এদিন রাজধানীর অফিসার্স ক্লাবসহ ১২০টি স্পট থেকে রাজস্ব আদায় হয়েছে ৩১১ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৮৭৪ টাকা। এদিন সেবা গ্রহণ করেন ২ লাখ ৯০ হাজার ৮৩৪ জন এবং রিটার্ন দাখিল হয়েছে ১ লাখ ৬ হাজার ২০০টি। এছাড়া নতুন ই-টিআইএন নিবন্ধন নিয়েছেন ৪ হাজার ৯৬৫ জন করদাতা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত সপ্তাহব্যাপী মেলায় গত পাঁচদিনে রিটার্ন দাখিল ও আয়কর বাবদ মোট ১ হাজার ৬৫৮ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকার কর আহরণ করেছে।

মেলায় সেবা গ্রহণ করেন ১২ লাখ ৫৯ হাজার ৭৬৫ জন। রিটার্ন দাখিল হয়েছে ৪ লাখ ২০ হাজার ৭৬৫টি। আর নতুন ই-টিআইএন নিবন্ধন নিয়েছেন ২১ হাজার ৫০৫ জন করদাতা।

ঢাকার মেলায় করদাতাদের সুবিধার্থে ৫২টি আয়কর রিটার্ন বুথ, ৫৩টি হেল্প ডেস্ক, ব্যাংক বুথ (সোনালী ব্যাংক ১৩টি, জনতা ব্যাংক ৫টি এবং বেসিক ব্যাংক ৪টি), ই-পেমেন্টের জন্য তিনটি, ই-ফাইলিংয়ের জন্য দুটি বুথ রয়েছে।

সপ্তাহব্যাপী আয়কর মেলা গত বৃহস্পতিবার শুরু হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ মেলা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top