শপথ গ্রহন করলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

S M Ashraful Azom
0
শপথ গ্রহন করলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট
সেবা ডেস্ক: শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহন করেছেণ সাবেক প্রতিরক্ষা সচিব গোটাবায়া রাজাপাকসে। সোমবার তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া। নির্বাচনে জয়ী হওয়ার একদিন পরই শপথ নিলেন সাবেক এই সেনা কর্মকর্তা।
শ্রীলঙ্কার প্রাচীন রাজ্য অনুরাধাপুরার রুয়ানওয়েলি সেয়া বৌদ্ধ মন্দিরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথ নেয়ার পর নতুন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, তার সরকার জাতীয় নিরাপত্তাকে প্রাধান্য দেবে। তাছাড়া নিরপেক্ষ বৈদেশিক নীতি মেনে দেশ পরিচালনা করবে।

১৬ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে গোটাবায়া অন্তত ৫৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। গোটাবায়া রাজাপাকসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসের ছোট ভাই। তিনি তামিল বিদ্রোহ দমনকালে দেশটির প্রতিরক্ষা সচিব ছিলেন।

বিভিন্ন দেশের প্রতিনিধিগণ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর তাকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি করা হয়। তিনি গার্ড অব ওনার পরিদর্শন করেন। 

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top