
সেবা ডেস্ক: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ১৫ নভেম্বর শুক্রবার বিকাল ০৫.১৫ ঘটিকায় নাটোর জেলার গুরুদাসপুর থানার কাছিকাটা ইউনিয়ন এর মাছপাড়া এলাকায় জনৈক মোঃ শাহীনের মাছেরঘের এর পাশে ঢাকা টু নাটোর হাইওয়ে সড়ক এর পাকা রাস্তায় চেকপোষ্ট পরিচালনা করে।
উক্ত অভিযানে,মাদক ব্যবসায়ী ১। মোঃ জাকারিয়া হোসেন শুভ (২৬), পিতাঃ মোঃ আবুল হোসেন, সাং- খালপাড়া তাবাবো বিশ্বরোড, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ ২। মোয়াজ্জেম হোসেন অনিক (৩৫), পিতা-আবুল কালাম আজাদ, সাং-হাউস নং-১০০০ পূর্ব মমিনপুর, মিরপুর-২, থানা-মিরপুর, ঢাকা মহানগর ৩। মোঃ শরীফ মিয়া (৩২), পিতা-মোহাম্মদ আলী, সাং-ঝুনকাই আলালপুর, থানা-দিলদুয়ার, জেলা-টাঙ্গাইলদের কে ৫০৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
আসামীরা উক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকার দিকে যাওয়ার পথে RAB এর কাছে ধৃত হয়। ঐ সময় তাদের নিকট থেকে ০১ টি প্রাইভেট কার, ০৫ টি মোবাইল, ০৮ টি সীমকার্ড ,০৩ টি মেমোরীকার্ড,০২ টি ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের ০১ টি নথি ও নগদ ৪,৩০০/-টাকা উদ্ধার করা হয়।ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।