চুমু নিয়ে বিস্ফোরণ তামান্না ভাটিয়া’র

S M Ashraful Azom
0
চুমু নিয়ে বিস্ফোরণ তামান্না ভাটিয়া’র
সেবা ডেস্ক: বাহুবলি গার্ল তামান্না ভাটিয়া। তামিল অভিনেত্রী হলেও বলিউডেও নিজের অভিনয়ের গুণে জায়গা পাকা করে নিয়েছেন তিনি। ২০০৫ সালে ‘চাঁদ সা রোশন চেহরা’ দিয়ে রূপালী পর্দার পা রাখেন। ওই সিনেমার পর ১৪ বছর কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত নিজের কথায় অনড় নায়িকা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে মুখ খুললেন তামান্না ভাটিয়া। সেখানে তিনি জানান, অভিনয় জীবনে পা রাখার সময় তিনি নির্দিষ্ট করে তার শর্ত জানিয়ে দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, অনস্ক্রিনে কখনো নিজের সহ অভিনেতাকে চুম্বন করবেন না।

অভিনয় জগতে ১৪ বছর পার করার পরও সেই একই শর্তে অটুট রয়েছেন তামান্না। অর্থাৎ, পর্দায় কোনো অভিনেতাকেই তামান্না চুম্বন করবেন না বলে যে শর্ত প্রথমে দিয়েছিলেন, সেই জায়গাতেই অনড় রয়েছেন তিনি।

সম্প্রতি ‘সায়ে রা নরশিমা রেড্ডি’-তে অভিনয় করেন তামান্না ভাটিয়া। ওই সিনেমায় চিরঞ্জিবী, অমিতাভ বচ্চনের মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। বাহুবলি-তেও প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। প্রভাস, রানার পাশাপাশি তামান্নার ভূমিকাও নজর কাড়ে দর্শকদের।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top