ধুনটে আ’লীগ সভাপতি তারিকের সুস্থতা কামনা

S M Ashraful Azom
0
ধুনটে আ’লীগ সভাপতি তারিকের সুস্থতা কামনা
রফিকুল আলম,ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধুনট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিকের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ধুনট বাজারের তুলাপট্টি এলাকায় উপজেলা জাতীয় যুব শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা জাতীয় যুব শ্রমিকলীগের সভাপতি তৌহিদুজ্জামান হিটলারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিয়ামুল হাসান লিমনের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুদরতই খুদা জুয়েল, রেজাউল করিম দুলাল, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম, খোকা মন্ডল, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহরুল ইসলাম বাবু, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রঞ্জু মন্ডল, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, উপজেলা জাতীয় যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু মল্লিক, যুবলীগ নেতা জর্সিস, যুব শ্রমিকলীগ নেতা মারুফ হোসেন, রানা, সবুজ, মঞ্জরুল হোসেন প্রমূখ। 

উল্লেখ্য, এপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত আওয়ামী লীগ নেতা টিআইএম নুরুন্নবী তারিক শনিবার দুপুর ১টার দিকে ঢাকা পপুলার হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top