
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ,সপ্তম ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার ফলাফল ঘোষনা করা হয়। প্রধান অতিথি থেকে ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার।
ফলাফল ঘোষনা অনুষ্ঠানে এ সময় উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, শিক্ষক সুশীল বর্মন, প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ রিপন, মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও ও বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।