
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরে হত দরিদ্র পরিবারের শিশুদের মন, দৈহিক বিকাশ পরিকল্পনা ও সমন্বয় প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকার বিভাগের আইএসপিপি যত্ন প্রকল্পের অর্থায়নে জেলা পরিষদ হলরুমে মঙ্গলবার জেলার ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা আইএসপিপি যত্ন প্রকল্পের বিকল্প উৎস থেকে পরিবার খানা ভিত্তিক তথ্য সংগ্রহ শীর্ষক পরিকল্পনা ও সমন্বয় প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইএসপিপি- যত্ন প্রকল্পের প্রকল্প পরিচালক কাবেদুর ইসলাম। সিভিল সার্জন ডাঃ গৌতম রায়, যত্ন প্রকল্পের ট্রেনিং স্পেশালিস্ট আঃ খালেক, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামান আব্দুন নাছের বাবুল, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ কামরুজ্জামান, সরিষাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান।
প্রশিক্ষনে ইসলামপুর, মাদারগঞ্জ, সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সুধীজন সুশিরন,ব্রাক,রীড,ওআরএস এনজিও কর্মকর্তারা অংশ নেয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।