বকশীগঞ্জে নতুন এসিল্যান্ড ডা. স্নিগ্ধা দাসের যোগদান

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে নতুন এসিল্যান্ড ডা.  স্নিগ্ধা দাসের যোগদান
বকশীগঞ্জের নতুন সহকারী কমিশনার (ভূমি) কে ফুল বরণ করে নিচ্ছেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ও উপজেলা নির্বাহি অফিসার আ.স.ম. জামশেদ খোন্দকার
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ডা. স্নিগ্ধা দাস যোগদান করেছেন।

 রোববার দুপুরে তার যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।  এ সময় উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩৫ তম বিসিএস (প্রশাসন ) ক্যাডারে উত্তীর্ণ হওয়া এই কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায়।

ডা. স্নিগ্ধা দাস রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি এর আগে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top