ভারতের দিল্লিতে বিজয় দিবস উদযাপন

S M Ashraful Azom
ভারতের দিল্লিতে বিজয় দিবস উদযাপন
সেবা ডেস্ক: ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবস উদযাপন শুরু হয়।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী পতাকা উত্তোলন করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত পরিবারের সদস্য, জাতীয় চার নেতাসহ সব শহীদদের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বিখ্যাত মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বন্ধু, সাংবাদিক, কূটনীতিক, বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দিল্লির বিখ্যাত সাংস্কৃতিক গোষ্ঠী ‘আহাং’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া অনুষ্ঠানে সবাইকে কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান