যুক্তরাষ্ট্রে দুই চীনা কূটনীতিক বহিষ্কার, কঠোর হুঁশিয়ারি চীনের

S M Ashraful Azom
যুক্তরাষ্ট্রে দুই চীনা কূটনীতিক বহিষ্কার, কঠোর হুঁশিয়ারি চীনের
সেবা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দুই কূটনীতিককে বহিষ্কার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বেইজিং। স্পর্শকাতর সামরিক ঘাঁটিতে প্রবেশের দায়ে এ বছর খুব গোপনীয়তার সঙ্গে তাদেরকে বহিষ্কার করা হয়।

চীন বলছে, কূটনীতিক বহিষ্কারের ব্যাপারে ওয়াশিংটন ভুল পদক্ষেপ নিয়েছে এবং তা তাদেরকে সংশোধন করতে হবে।

সোমবার চীনের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র গেং শুয়াং এসব কথা বলেন।

চলতি বছরের গোড়ার দিকে নিরাপত্তা বিধি ভেঙে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি স্পর্শকাতর সামরিক ঘাঁটিতে গাড়ি চালিয়ে যাওয়ার জন্য ওই কূটনীতিকদের বহিষ্কার করা হয়।

গত রোববার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন এমন তথ্য প্রকাশ পায়। এতে বলা হয়েছে, ‘ওয়াশিংটন গোপনে চলতি বছরের গোড়ার দিকে চীনা দূতাবাসের দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে। বহিষ্কৃত দুই কর্মকর্তার একজন কূটনীতিকের ছদ্মবেশে গোয়েন্দাবৃত্তি করতেন বলে ধারণা করা হয়।

কূটনীতিক বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং অভিযোগ করেন, মার্কিন সরকার চীনা কূটনীতিকদের বহিষ্কারের ক্ষেত্রে বাস্তবতাকে চরমভাবে অপমান করেছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান