
জামালপুর সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিরব হাসান (২২) মারা গেছেন। সোমবার রাত ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানায়, পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ছাত্রলীগ নেতা নিরব হাসান সোমবার বিকেলে গোপালপুর উপজেলার সোনামুই বাজার এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। নিহত নিরব হাসান সুজাত আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।