
সেবা ডেস্ক: জাতীয় সাংবাদিক ক্লাবের কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার মতিঝিলস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৪ টায় জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা, চাঁদনী মিডিয়া গ্রুপ ও চ্যানেল ২৬ এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন জাতীয় সাংবাদিক ক্লাবের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, মহাসচিব সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা আখতার শিউলী, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় সাংবাদিক ক্লাবের কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।