রৌমারীতে পিইসি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

S M Ashraful Azom
0
রৌমারীতে পিইসি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ২০১৯ সালের প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

এ পরীক্ষায় ফেল হয়েছে ১’শ ৩৫ জন ও পাশ করেছে ৩ হাজার ৯’শ ৯৬ জন। পাশের হার ছিল ৮৯.৮২%।

উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, ২০১৯ সালে রৌমারী উপজেলায় ১’শ ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১’শ ১২টি, আনন্দ স্কল ১৬টি, নন রেজিস্টার ১৬টি, শিশু কল্যাণ প্রাথমিক স্কুল ১টি, কিন্ডার গার্টের স্কুল ৪১টি ও অস্থায়ী স্কুল ১টি। এবারে প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৪’শ ৪৯জন। তার মধ্যে ৩’শ ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। এ পরীক্ষায় পাশ করেছে মোট ৩ হাজার ৯’শ ৯৬ জন এবং ফেল করেছে ১’শ ৩৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে বালক ১’শ জন ও বালিকা ১’শ ৩৩ জন।

অপর দিকে এফতেদায়ী শাখায় মোট ৪’শ ৭০ জন পরীক্ষার্থী ছিল। এর অনুপস্থিত ছিল মোট ১’শ ৩ জন। ফেল করেছে ২৩ জন এবং পাশ করেছে মোট ৩’শ ৬৭জন। জিপিএ-৫ পেয়েছে বালক ১জন। এফতেদায়ী শাখায় পাশের হার ছিল ৯৩.৫৯%।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন এবারে প্রাথমিক সমাপনী পরীক্ষা ভালো হওয়ায় পাশের হার বেড়েছে। আশা করি আগামীতে আরোও ভালো ফলাফল হবে। তুলনা মুলক স্কুলের চেয়ে মাদ্রাসায় অনুপস্থিতির হার বেশি।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top