
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে প্রতিব›দ্বী এক কিশোরিকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ তিন জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
চার সন্তানের জনক আব্দুস ছালাম নামে এক নরপীশাচের হাতে ওই কিশোরি ধর্ষণে গর্ভবর্তী হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত অভিযোগে বিএনপির নেতা ও এক সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম সহ তিন জনের বিরুদ্ধে গত শুক্রবার রাতে একটি ধর্ষণ মামলা হয়েছে।
ঘটনাটি ঘটে উপজেলার গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা দক্ষিণপাড়া গ্রামে। ধর্ষিতা কিশোরি ওই গ্রামের হতদরিদ্র আমির হামজার মেয়ে ও ভারেরা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।
ধর্ষিতা কিশোরির মা জানান, তার মেয়ে ভারেরা উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিয়েছে। প্রায় ৬ থেকে ৭ মাস আগে কাজের তাগিদে মেয়েকে বাড়িতে রেখে ঢাকায় যায় তার মা।
এ সুযোগে রাতে প্রতিবেশি মৃত মজিদ আলীর ছেলে আব্দুস ছালাম বিয়ের প্রলোভন দিয়ে বেশ কিছুদিন ওই কিশোরিকে ধর্ষণ করে। এতে ওই কিশোরি গর্ভবর্তী হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হয়। সম্প্রতি এ নিয়ে এলাকায় কয়েকদিন কয়েক দফা গ্রাম্য শালিস হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। ওই কিশোরির মা বলেন, আমরা গরিব। মাতাব্বররা আমগোর কোনো কথাই হুনে নাই। ওই মাস্টার কইছে বিচার করবো। কিছু ট্যাহা দিয়ে জোড় পূর্বক আপোষ মিমাংসা করতে চাইছে। আমরা আপোষ হতে না চাইলে সে আমগোর গ্রাম ছাড়ার হুমকিও দেয়। পরে মেয়েকে অন্যের বাড়িতে রেখে আসি। আমরা থানায় মামলা করছি। আমার মেয়ের সর্বনাশকারীদের বিচার চাই।
ওই কিশোরির প্রতিবেশীরা জানান, রহস্যজনক কারণে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্যে শিক্ষক রফিকুল ইসলাম ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখিয়েছে। এ জন্য তাদের মামলা করতে বিলম্ব হয়েছে। মানষিক প্রতিব›দ্বী এই কিশোরি এখন ৫ থেকে ৬ মাসের অন্ত:সত্তা। এর সুষ্ঠ্য বিচার চায় গ্রামবাসীরা। এ ঘটনায় গ্রাম্য শালিসের সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য আনিছুর রহমান। ওই শিক্ষক রফিকুল ইসলাম পলাতক থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ভিকটিমের মা বাদী তিন জনের নামে ধর্ষণ মামলা দায়ের করেছে। ইতোমধ্যে ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ধর্ষণের সত্যতা পাওয়া যায়। আসামী গ্রেফতারে অভিযান চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।