পল্লবী-দ্যা ‍সিল্কি ব্রীজ অব ঢাকা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

S M Ashraful Azom
0
পল্লবী-দ্যা ‍সিল্কি ব্রীজ অব ঢাকা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ফয়সল বিন সিদ্দিক: রাজধানী ঢাকার পল্লবী থানাধীন কালসীতে গত শুক্রবার রাতে আগুনে পুড়ে যাওয়া বস্তিবাসীর সাহায্যে এগিয়ে এসেছে Pallabi- The Silky Breeze of Dhaka নামে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা বন্ধুদের একটি গ্রুপ। আগুনে পুড়ে যাওয়া গরিব অসহায় শিশু, নারী, বয়োবৃদ্ধ মানুষ গুলোর কষ্ট কিছুটা দুর করার চিন্তা করে দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন উদ্দেশ্যে নিজেদের উদ্যোগে শীতার্তদের মাঝে মুড়ি, কম্বল, শীত বস্ত্র ও আগুনে ক্ষতিগ্রস্ত একশ পরিবারের ৪০০ সদস্যের রাতের খাওয়ার ব্যবস্থা করে।

এই বিষয়ে Pallabi- The Silky Breeze of Dhaka এর সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান জানান, Pallabi- The Silky Breeze of Dhaka হলো পল্লবীতে বসবাসরত ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা বন্ধুদের একটি গ্রুপ। গত শুক্রবার রাতে কালসীর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সম্পূর্ণ নিজেদের বন্ধুদের থেকে সাহায্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়। ভবিষ্যতে যে কোন ভাল কাজের সাথে Pallabi- The Silky Breeze of Dhaka এর সদস্যরা থাকবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top