কুড়িগ্রামে সাজেদা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

S M Ashraful Azom
0
কুড়িগ্রামে সাজেদা ফাউন্ডেশনের কম্বল বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও টুপি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা সদরের পাঁচগাছী ইউনিয়নের মৌলভী পাড়া কিশোরী  সভা কেন্দ্রে কুড়িগ্রাম জেলা প্রসাশন ও বাংলাদেশ এনজিও ফেডারেশন (এফএনবি) এবং এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভলপমেন্ট (এএফএডি) এর সহযোগিতায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাজেদা ফাউন্ডেশনের দূর্যোগ ব্যবস্থাপনা ফোকাল পয়েন্টের এস.এম মোহাম্মদ উল্লাহ্, ক্যাপাসিটি বিল্ডিং ডিপার্টমেন্টের এম. হাসান মাহমুদ, এএফএডি’র সমন্বয়কারী রেশমা সুলতানা, পাঁচাগাছী ইউনিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ওপ্রাক্তন প্রধান শিক্ষক আবু ইউসুফ মোহাম্মদ আলী প্রমুখ।

এরআগে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে রাজারহাটে উদ্যম সংস্থার সহযোগিতায় দেড় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও টুপি বিতরণ করা হয় এবং নাগেশ্বরীতে বানব কল্যান সংস্থার সহযোগিতায় ৪শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top