![]() |
| জামালপুর জেলা প্রেসক্লাবের এম এ জলিল সভাপতি, মুকুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত |
মঙ্গলবার প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে সকল পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।
২০২০ সালের জন্য নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি যথাক্রমে ফজলে এলাহী মাকাম(এস এ টিভি/আজকালের খবর), এবিএম আমিনুল ইসলাম লিটন (ডেইলি স্টার), হুমায়ুন কবির(যায়যায়দিন), যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন(নিউজ টুডে/মানবজমিন), কোষাধ্যক্ষ আসমাউল আসিফ (এনটিভি/জাগো নিউজ), দপ্তর সম্পাদক তানভীর আজাদ মামুন (চ্যানেল নিউজ২৪/স্বদেশ প্রতিদিন), ক্রীড়া সম্পাদক তানভীর আহাম্মেদ হীরা(দীপ্ত টিভি), সাহিত্য সম্পাদক শামীম আলম(মাই টিভি); কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এএকে মাহমুদুল হাসান দারা(প্রবীন সাংবাদিক), অ্যাড. ইউসুফ আলী(যায়যায়দিন), কামাল হোসেন(অবজারভার), এম সুলতান আলম(বাংলাদেশ টুডে), শুভ্র মেহেদী(ডিবিসি নিউজ/বাংলাদেশ প্রতিদিন), শোয়েব হোসেন(যমুনা টিভি/দৈনিক দেশ রূপান্তর), লিয়াকত হোসাইন লায়ন(বাংলা টিভি/যায়যায়দিন)।
সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সচেতন নাগরিক কমিটি(সনাক) সভাপতি অধ্যাপক মীর আনসার আলী, জেলা পরিষদ সদস্য নাঈম রহমান, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইকরামুল হক নবীন, উদীচী’র সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা, টিআইবি’র এরিয়া ম্যানেজার আরিফ হোসেন, লালন একাডেমীর সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন প্রমুখ।
এছাড়াও নির্বাচনে ২০২১ সালের জন্য দৈনিক যায়যায়দিন প্রতিনিধি অ্যাডভোকেট ইউসুফ আলী সভাপতি এবং যমুনা টিভি ও দেশ রূপান্তর প্রতিনিধি শোয়েব হোসেন সাধারণ সম্পাদক হিসেবে আগাম নির্বাচিত হয়েছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।