ধুনটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

S M Ashraful Azom
0
ধুনটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
রফিকুল আলম,ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ের সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে

রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা

ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান সাজু, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ ও সাংবাদিক মাসুদ রানা প্রমুখ

উল্লেখ্য চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের সেরা ৬জন শিক্ষার্থী জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ গ্রহন করবে


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top