কুষ্ঠ আক্রান্ত প্রতিবন্ধী ব্যক্তিদের যোগসূত্র স্থাপন শীর্ষক কর্মশালা

S M Ashraful Azom
0
কুষ্ঠ আক্রান্ত প্রতিবন্ধী ব্যক্তিদের যোগসূত্র স্থাপন শীর্ষক কর্মশালা
গাইবান্ধা জেলা প্রতিনিধি: সহায়ক উপকরণ প্রাপ্তির জন্য সেবা প্রদানকারি প্রতিষ্ঠান সমূহের সাথে গাইবান্ধার কুষ্ঠ আক্রান্ত প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন সমূহের যোগসূত্র স্থাপন শীর্ষক এক কর্মশালা আজ রোববার গাইবান্ধার কর্মীরহাত চক্ষু হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ গাইবান্ধা-জয়পুরহাট কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট এই কর্মশালার আয়োজন করে।

জিজেসিবিআরপি এরিয়া ডেভেলপমেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন শাহ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসাইন, উত্তরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান মো. তরিকুল ইসলাম, কর্মীরহাতের ব্যবস্থাপক মো. মাহমুদুল হক, লেপ্রসি মিশন ইন্টার প্রয়াস প্রজেক্টের পিওডি সাপোর্ট সুপারভাইজার বাবুল চন্দ্র রায়, সুবিধাভোগী প্রতিবন্ধী খলিলুর রহমান, শিরিনা বেগম প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top