![]() |
| সরিষাবাড়ীতে সরকারি খাদ্য গুদামে আমন ধান সংগ্রহের উদ্ভোধন করা হয়। ছবি: সেবা হট নিউজ |
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, ওসি এলএসডি মুহাম্মদ বাবলু মিয়া প্রমুখ।
২০১৯-২০ অর্থবছরে আভ্যন্তরিন আমন ধান এক হাজার ৫৮১ মে. টন ও চাল ৪১২ মে. টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে তালিকাভূক্ত কৃষকদের কাছ থেকে এসব ক্রয় করা হবে। সোমবার কৃষক হাসেন আলী শেখের কাছ থেকে ২০ মণ ধান ক্রয়ের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।