পান্তমারী গ্রাম সমিতিতে গরুর তড়কা রোগের ভ্যাক্সিন ক্যাম্পেইন

S M Ashraful Azom
0
পান্তমারী গ্রাম সমিতিতে গরুর তড়কা রোগের ভ্যাক্সিন ক্যাম্পেইন
গরুর তড়কা রোগের ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। ছবি: সেবা হট নিউজ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: আজ সোমবার ৩০শে ডিসেম্বর। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১নং ক্লাস্টার, সানন্দবাড়ীর আওতাধীন পান্তামারী গ্রাম সমিতির, গরু পালন উৎপাদনকারী সদস্যদের গরুর জন্য তড়কা রোগের ভ্যাক্সিন ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বিশ্ব ব্যাংক এর অর্থায়নে,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। অবহেলিত জনগোষ্ঠীর (হত দরিদ্র পরিবার নিয়ে) কাজ করে যাচ্ছে।
 এস ডি এফ এর আওতাধীন জেলা সমুহের গ্রাম পর্যায়ে কার্যক্রম করে যাচ্ছে।

পান্তামারী গ্রাম সমিতির সভাপতি ছাহেরা বেগমের সভাপতিত্বে ভ্যাক্সিন ক্যাম্পেইন এর  আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তিনি সকল সদস্যদের ধৈর্য সহকারে নিয়ম নীতি মেনে গরুকে টিকা নেয়ার জন্য আহবান জানান।

উক্ত ভ্যাক্সিন ক্যাম্পেইন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসডিএফ ১নং ক্লাস্টার সানন্দবাড়ীর দায়িত্ব প্রাপ্ত সিএফ মোঃ গাজিউর রহমান। তিনি সংগঠনের সকল সদস্যর গরুকে তড়কা রোগের টিকা নেওয়ার জন্য পরামর্শ দেন।

এক দিনের এই ভ্যাক্সিন ক্যাম্পেইন পরিচালনা করেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ১নং ক্লাস্টার সানন্দবাড়ীর  এল এস পি মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) ও ১০নং ক্লাস্টারের এল এস পি লিটন। তাহারা উৎপাদনকারী দলের সকল সদস্যদের গরুকে টিকা প্রদান করেন এবং গরু গুলোকে নিয়মিত কৃমি মুক্ত করার জন্য পরামর্শ দেন । সকল সদস্য গরু পালন ও চার টি মারাত্মক রোগ এবং রোগের টিকা সম্পর্কে অবগত হন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top