
সেবা ডেস্ক: গেল ক্রিস্টমাসে চুটিয়ে মজা করেছেন পরিবারের সঙ্গে। ভাই ইব্রাহিমের সঙ্গে তাঁর ‘কিউট মোমেন্ট’ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। রাত পোহাতে না পোহাতেই সারা আলী খান উড়ে গেলেন মালদ্বীপে। সারা আলী খানের নয়া লুক দেখে অনুরাগীরা তো এক্কেবারে থ! ‘গার্ল টু দ্য নেক্সট ডোর’ ইমেজ ধরে রাখা সারা আলী খান পুরদস্তুর হট অবতারে।
![]() |
| ‘গার্ল টু দ্য নেক্সট ডোর’ ইমেজ ধরে রাখা সারা আলী খান পুরদস্তুর হট অবতারে। |
![]() |
| তাঁর বিকিনি লুকে কাতর ফ্যানেরা |
তাঁর বিকিনি লুকে কাতর ফ্যানেরা। পোস্ট ভরে গিয়েছে ফ্যানদের কমেন্টে। এর আগে বিকিনি লুকে সারাকে দেখা যায়নি তেমন ভাবে। সেই কথাই টেনে এনে কেউ লিখেছেন, ‘অসাধারণ সারা’। আবার কেউ বা লিখেছেন, ‘যে কোনও পোশাকেই তুমি সেরা।’
![]() |
| বেস্ট ফ্রেন্ড কাম্য অরোরার সঙ্গেই নাকি মালদ্বীপে উড়ে গেছেন সারা |
![]() |
| মালদ্বীপের নীল পানিতে সারা আলী খান |
বিশেষ সূত্র বলছে, বেস্ট ফ্রেন্ড কাম্য অরোরার সঙ্গেই নাকি মালদ্বীপে উড়ে গেছেন সারা। তিনি নাকি গিয়েছেন ‘ভিটামিন সি’-র খোঁজে। ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা ছবিগুলোতে সারাকে দেখা যাচ্ছে বিভিন্ন মেজাজে। কখনও গায়ে রোদ মাখছেন, আবার কখনও বা কাম্যর সঙ্গে মেতেছেন উচ্ছ্বাসে।
![]() |
| কখনও চায়ের কাপে দিচ্ছেন চুমুক। আবার কখনও বা থালা ভর্তি খাবার। |
![]() |
| বেড়াতে গিয়ে ডায়েট চার্টকেও টাটা জানিয়ে দিয়েছেন সইফ কন্যা |
শুধু কি তাই? বেড়াতে গিয়ে ডায়েট চার্টকেও টাটা জানিয়ে দিয়েছেন সইফ কন্যা। কখনও চায়ের কাপে দিচ্ছেন চুমুক। আবার কখনও বা থালা ভর্তি খাবার।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।