জোয়ানেরচর মুন্সি পাড়া "কপির প্লট" পরিদর্শন

S M Ashraful Azom
0
জোয়ানেরচর মুন্সি পাড়া কপির প্লট পরিদর্শন
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের, জোয়ানেরচর মুন্সি পাড়া গ্রামে আজ সোমবার ৩০শে ডিসেম্বর "কপির প্লট" পরিদর্শন করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে, BIeNGS প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জামালপুর ও শেরপুর জেলায়।

সে সুবাদে, দেওয়ানগন্জ্ঞ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন, জোয়ানেরচর মুন্সি পাড়া বেগুন উৎপাদনকারী দলের সভাপতি মোঃ বদিউজ্জামান এর "কপির প্লট"  মাঠ পর্যায়ে পরিদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) ও সিএনপি মোছাঃ শরিফা খাতুন।

কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ) মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) প্লটের কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করলে, সভাপতি মোঃ বদিউজ্জামান বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওসমান গনি সাহেবের দিকনির্দেশনা ও পরামর্শ ক্রমে কপির প্লট করা হয়। একই কৌশলে ফুল কপির প্লট,বাঁধা কপির প্লট, টমেটোর প্লট, শিমের প্লট, বডবডির প্লট, শশার প্লট ও বেগুনের প্লট আলাদা আলাদা করে করা হয়েছে। যার ফলে অন্যান্য বছরের চেয়ে এবছর বাম্পার ফলন পাচ্ছি।

বিক্রয়ের জন্য যে ফুল কপি উত্তোলন করেছে তা দেখালেন সকলে মিলে তাহা পরিদর্শন করা হয়।

ভিন্ন আলোচনায় সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) বলেন, ফসল উৎপাদন বৃদ্ধি, ফসলের রোগ বালাই, রোগ বালাই প্রতিরোধ, রোগ বালাইয়ের প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে অন্যান্য পদ্ধতি ব্যবহার করতে বদিউজ্জামান ভাই সহ অন্য সদস্যদেরকেও উৎসাহিত করতে পরামর্শ দেন।

যেমন আই পি এম পদ্ধতি, ফ্রাউম পদ্ধতি, আলোর ফাঁদ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

পরি শেষে সকল সদস্যকে আন্তরিকতার সহিত মাঠ পর্যায়ে কাজ করার জন্য পরামর্শ দেন।

এর পর জোয়ানেরচর সরকার পাড়া গর্ভবতী মা ও শিশুদের ওজন মাপা হয়।
এসময় উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত পিডিএইচ ভলান্টিয়ার মোছাঃ মিনারা খাতুন, সিএনপি শরিফা খাতুন ও সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)।
পিডিএইচ ভলান্টিয়ার মিনারা খাতুন একে একে গর্ভবতী মহিলাদের ওজন মেপে পরামর্শ প্রদান করেন। সেই সাথে শিশুদের ওজন মেপে ঝুঁকিপূর্ণ শিশু  চিহ্নিত করেন এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ানোর পরামর্শ প্রদান করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top