ভুয়াপুরে অনুষ্ঠিত হল বাউল গান

S M Ashraful Azom
0
ভুয়াপুরে অনুষ্ঠিত হল বাউল গান
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ভুয়াপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্য বাউল গান। পৌষের কনকনে শীত উপেক্ষা করে এই প্রথম বারের মতো শেখ সেলিমের পরিচালনায় এবং রঞ্জু শেখ ও জমির উদ্দিনের সৌজন্যে সদর উপজেলার স্লুইজগেট সংলগ্ন বাহাদীপুর হাট খোলায় শনিবার এই বাউল গান অনুষ্ঠিত হয়। বাউল সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আর নিজেদের আত্মশুদ্ধির জন্য এই গানের আয়োজন করা হয়।

শনিবার সন্ধ্যা থেকে দর্শক শ্রোতাদের বাউল গানে মাতিয়ে রাখেন বাউল শিল্পীরা। শুরুতেই বাদ্যযন্ত্রের মাধ্যমে দেশীয় গানের সুরের ঝংকার তুলে অনুষ্ঠানের সূচনা করেন বাদকরা।

বাউল গানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুয়াপুর শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুয়াপুর শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ মন্ডল।





 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top