বন্ধ করে দেওয়া হলো সীমান্ত এলাকার নেটওয়ার্ক

S M Ashraful Azom
0
বন্ধ করে দেওয়া হলো সীমান্ত এলাকার নেটওয়ার্ক
সেবা ডেস্ক: প্রতিবেশি দেশ ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার রাতে বিটিআরসির নির্দেশনার পর এরই মধ্যে সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে দেশের সবকটি মোবাইল অপারেটর। এই নির্দেশনার ফলে চার অপারেটরের প্রায় দুই হাজার বিটিএস (টাওয়ার) বন্ধ করা হয়েছে। এর ফলে সীমান্ত এলাকার প্রায় কোটি গ্রাহক মোবাইল ফোন ব্যবহারে সমস্যায় পড়বে বলে জানিয়েছে মোবাইল অপারেটরের কর্মকর্তারা।

রোববার রাতে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখতে হবে।

এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেন, সরকারের সিদ্ধান্তে এ নির্দেশনা দেয়া হয়েছে। তবে নির্দেশনাটি সাময়িক।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top