
শফিকুল ইসলাম-ব্যুরো অফিস, রৌমারী: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় কোন মতেই থামছে না মাদক ব্যবসা। প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে মাদকের বড় বড় চালান। পুলিশ,বিজিবি বিশেষ অভিযানে দু’একটি ছোট চালান ধরা পড়লেও বড় চালানগুলো থাকছে ধরাছোঁয়ার বাইরে। গত দুই দিনে পুলিশের বিশেষ অভিযানে দু’টি ছোট চালান আটক করেছে।
রৌমারী থানা সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর রাত আড়াইটার দিকে উপজেলার ভুন্দুরচর এলাকায় অভিযান চালিয়ে একইএলাকার মৃত গোলাম শহিদের ছেলে শাহজামাল (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম হিরোইনসহ আটক করে রৌমারী থানার এসআই জিয়াউর রহমান। ২৬ ডিসেম্বর রাত ১২টার দিকে উপজেলার খেয়ারচর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মাহুর রহমানের ছেলে আবু বক্কর (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৮’শ পিস ইয়াবাসহ আটক করে এসআই তুহিন মিয়া।
এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে সমস্যা হচ্ছে আমরা মাদক ব্যবসায়ীদের ধরে আদালতে পাঠাই কিন্তু আদালত থেকে তারা খুব সহজেই জামিনে আসছে। এসেই আবার মাদক ব্যবসায় জড়িয়ে পরছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।