বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীর পাশে দাড়ালেন সরিষাবাড়ি ইউএনও

S M Ashraful Azom
0
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীর পাশে দাড়ালেন সরিষাবাড়ি ইউএনও
জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীর বাদল মিয়াকে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তির সহায়তা প্রদান করলেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ।

বাদল মিয়া পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামের দরিদ্র অটোরিক্সাচালক আব্দুর রহিমের ছেলে বাদল মিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে মেধা তালিকায় স্থান দখল করে। কিন্তু আর্থিক দৈন্যতার কারণে তার ভর্তি প্রক্রিয়া অনিশ্চিয়তা দেখা দেয়।

কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীরের মাধ্যমে বিষয়টি ইউএনও শিহাব উদ্দিন আহমদ জানতে পেরে মেধাবী এই শিক্ষার্থীকে ভর্তি সহায়তা হিসেবে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার হুমায়ুন কবীর প্রমুখ ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

বাদল মিয়া সরিষাবাড়ী আর.ইউ.টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ময়মনসিংহের একটি কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান অধিকার করে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top