শ্রীবরদীতে প্রতিবন্ধি এক শিশুকে ধর্ষণ

S M Ashraful Azom
0
শ্রীবরদীতে প্রতিবন্ধি এক শিশুকে ধর্ষণ
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে প্রতিব›দ্বী এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। চার সন্তানের জনক আব্দুস ছালাম নামে এক নরপীশাচের হাতে ওই শিশু ধর্ষণের পর গর্ভবর্তী হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে উপজেলার গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা দক্ষিণপাড়া গ্রামে। ধর্ষিতা শিশু ওই গ্রামের হতদরিদ্র আমির হামজার মেয়ে ও ভারেরা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।

এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে গ্রাম্য শালিস হয়েছে। এতে কোনো সুরাহা হয়নি। অবশেষে শুক্রবার বিকালে ভিকটিমের বাদী হয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন ধর্ষিতার পরিবার।

ধর্ষিতা শিশুর মা রাশেদা বেগম জানায়, তার মেয়ে ভারেরা উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি  পরীক্ষা দিয়েছে। কিছুদিন আগে কাজের তাগিদে সে তার মেয়েকে বাড়িতে রেখে ঢাকায় যায়। এ সুযোগে রাতে প্রতিবেশি মৃত মজিদ আলীর ছেলে আব্দুস ছালাম বিয়ের প্রলোভন দিয়ে জোড় পূর্বক বেশ কিছুদিন ওই শিশুকে ধর্ষণ করে। এতে ওই শিশু গর্ভবর্তী হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে কয়েকদিন যাবত দফায় দফায় গ্রাম্য শালিস হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, আমরা গরিব। মাতাব্বররা আমগোর কোনো কথাই হুনে না। মেম্বার কইছে বিচার করবো। কিছুই করে নাই। আমরা এ ঘটনার সুষ্ঠ্য বিচার চাই। 

ওই শিশুর প্রতিবেশী শাহ আলম জানান, ঘটনাটি নিয়ে স্থানীয ইউপি সদস্য ও মাতাব্বররা শালিস করেছে। তবে কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, মানষিক প্রতিব›দ্বী শিশুকে সে ধর্ষণ করেছে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে আইনগত সহায়তা চাই। এ ঘটনায় গ্রাম্য শালিসের সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য আনিছুর রহমান মুঠোফোনে বলেন, আমরা বিষয়টি মিমাংসার চেষ্টা করছি। তবে বৃহস্পতিবার রাতে মিমাংসা না হলে তারা যা খুশি তাই করতে পারবে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ভিকটিম ও তার মা থানায় এসেছে। এ নিয়ে একটি ধর্ষণ মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলেই আসামী গ্রেফতারে অভিযান চলবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top