বকশীগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক শোভাযাত্রা শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার।

শোভাযাত্রায় এ সময় বকশীগঞ্জ থানার ওসি মো.হজরত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, বকশীগঞ্জ সরকারি টেক্সটাইল ইনস্টিউট এর সুপার মো. সোহরাব হোসেন, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশীল বর্মন, আজিম উদ্দিন খন্দকার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী , সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপি কর্মসূচি পালিত হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান