বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার উপর তথ্যমালা তৈরি করা হবে: তথ্যমন্ত্রী

S M Ashraful Azom
বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার উপর তথ্যমালা তৈরি করা হবে তথ্যমন্ত্রী
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, '১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ও সম্প্রচারিত খবরের উপর ভিত্তি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার উপর তথ্যমালা তৈরি করা হবে।' রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মিডিয়া, পাবলিসিটি ও ডকুমেন্টেশন সাব-কমিটির এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার মানে ২৬ মার্চের প্রথম প্রহরে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে নিহত হওয়ার পর স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক তৈরির অপচেষ্টা করা হয়। এমনকি বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয়।'

মন্ত্রী বলেন, 'কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ইতিহাস করা যায়নি। তাই এই কমিটি ১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চের বিভিন্ন আন্তর্জাতিক ইলেক্ট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমের খবরের ভিত্তিতে দলিল আকারের একটি তথ্যচিত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে।'

তথ্যমন্ত্রী জানান, রাজধানীতে এবং পাশাপাশি টুঙ্গীপাড়ায়ও এ ব্যাপারে একটি বড় মিডিয়া কনফারেন্সের আয়োজন করা হবে। এছাড়াও ব্রাসেলস, নিউইয়র্ক, লন্ডন ও নয়াদিল্লীসহ বিশ্বের বড় শহরগুলোতেও মিডিয়া কনফারেন্সের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটি প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, তথ্যসচিব কামরুন নাহার এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান