এবার ওজন বাড়াতে উঠে পড়ে লেগেছেন কৃতি শ্যানন

S M Ashraful Azom
এবার ওজন বাড়াতে উঠে পড়ে লেগেছেন কৃতি শ্যানন
সেবা ডেস্ক: অভিনয়ের প্রয়োজনে ওজন কমানোর কথা আমরা প্রায় শুনে থাকি। তবে এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন ওজন বাড়াচ্ছেন। তাও আবার ১৫ কেজি ওজন বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি।

শুনে নিশ্চয় আবাক হলেন? পরিচালক লক্ষণ উতেকর-এর ছবি 'মিমি'তে নিজের চরিত্রের প্রয়োজনেই এখন ওজন বাড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃতি। ছবিটি ২০১০-এ মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি 'মালা আয় ভয়চয়'-ছবি থেকে অনুপ্রাণিত। এই ছবিটি ২০১১ সালে সেরা মারাঠি ছবি হিসাবে পুরস্কারও জিতে নেয়।

কৃতি জানান, ছবিটি তাঁর ভীষণই পছন্দের। ছবিটির জন্য তিনি তাঁর সেরাটা দিতে চান।

'মিমি' ছবিটির জন্য ওজন বাড়ানো প্রসঙ্গে কৃতি বলেন, ''সত্যি বলতে আমার শারীরিক কাঠামোতে ওজন বাড়ানো সত্যিই আমার কাছে চ্যালেঞ্জের। আমাকে মেটাবলিজমের সঙ্গে লড়াই করতে হবে, ক্যালোরি বাড়াতে হবে। যদিও আমার হাতে খুবই কম সময় রয়েছে। পুরো বিষয়টি নিয়ে আমি খুবই উৎসাহী। ছবিটি আমার হৃদয়ের ভীষণই কাছের।

পুরো বিষয়টি নিয়ে আমি ভীষণ উৎসাহী। তবে আপাতত কৃতির ভক্তরা অভিনেত্রীর ১৫ কেজি ওজন বাড়ার পর তাঁকে কেমন দেখতে লাগবে, সেটা ভাবতেই ব্যস্ত। 'মিমি' ছবিটিতে কৃতি ছাড়াও দেখা যাবে অভিনেত্রী সাই তমহনকর ও পঙ্কজ ত্রিপাঠিকে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান