শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন

S M Ashraful Azom
শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন
রেজাঊল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বঙ্গবন্ধরু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শেরপুর জেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়েছে।

শুক্রবার বিকালে জেলা শহরের জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ অর্পন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা শেরপুর জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক মো. সাইফুল ইসলাম, সদস্য সচিব মিসেস সুফিয়া বেগম ও যুগ্ম আহবায়ক নাজমুল আলম টিটু। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মী ও সমর্থকরা অংশ গ্রহণ করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান