বাবুল চিশতির স্ত্রী ও মেয়ের জামিন মঞ্জুর

S M Ashraful Azom
বাবুল চিশতির স্ত্রী ও মেয়ের জামিন মঞ্জুর
সেবা ডেস্ক:  আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মাহবুবুল হক বাবুল চিশতীর স্ত্রী রোজী চিশতী ও মেয়ে রিমি চিশতী

কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জনের দুই মামলায় বাবুল চিশতীর সঙ্গে তারাও আসামি।

রোজী ও রিমি চিশতী রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

আদালতে বাবুল চিশতির স্ত্রী ও মেয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহিনুল ইসলাম।

অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

তিনি গণমাধ্যমকে বলেন, নারী, শিশু, অসুস্থ ও বয়স্কদের জামিন পাওয়ার ক্ষেত্রে আইনে বিশেষ সুবিধা রয়েছে। সেই বিবেচনায় বিচারক তাদের জামিন দিয়েছেন। 

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় রোজী চিশতী ও রিমি চিশতীকে ২৪ ডিসেম্বর দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। সে অনুযায়ী রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তারা।

৩৭ কোটি ৩৮ লাখ ৩ হাজার ২৫৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ১৫ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল বাবুল চিশতী এবং তার স্ত্রী রোজী চিশতীকে আসামি করে এই মামলা দায়ের করেন।
আর ২১ কোটি ২০ লাখ ৯৮ হাজার ১২৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বাবুল চিশতী ও তার মেয়ে রিমি চিশতীকে আসামি করে আরেকটি মামলা দায়ের করে দুদক।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান