বলিউড নায়িকা কাজলের মৃত্যুতে মেয়ের কান্না!

S M Ashraful Azom
বলিউড নায়িকা কাজলের মৃত্যুতে মেয়ের কান্না!
সেবা ডেস্ক: ভারতের সিনেমা ইন্ডাষ্ট্রি বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কাজল-অজয় দেবগন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান নিশা ও নাইশা। সম্প্রতি ছোট মেয়ে নাইশাকে ঘিরে ঘটেছে অন্যরকম এক ঘটনা।

কারিনা কাপুরের রেডিও শোয়ে হাজির হয়ে সেই গল্প শোনালেন কাজল। একবার সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে নাকি কাঁদতে শুরু করেছিলো নাইশা। সিনেমা হলে তার কান্না থামানো যাচ্ছিলো না। সিনেমায় মা কাজলের একটি দৃশ্য দেখে ভীষণ রকম ভেঙে পড়েছিলো সে।

সিদ্ধার্থ মালহোত্রা নির্মাণ করেছিলেন ‘উই আর ফ্যামিলি’ সিনেমাটি। কাজল এতে মায়া চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় আরো ছিলেন অর্জুন রামপাল, কারিনা কাপুর প্রমুখ।

কাজল বলেন, নাইশাকে নিয়ে আমার অভিনীত ‘উই আর ফ্যামিলি’ সিনেমাটি দেখতে গিয়েছিলাম। সেটি দেখে আচমকাই কাঁদতে শুরু করলো সে। সিনেমার একটি দৃশ্যে দেখানো হয়, ৩ সন্তানকে রেখে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাই আমি। পর্দায় মায়ের মৃত্যু দেখে সহ্য করতে পারেনি নাইশা। ফলে সিনেমা দেখার মাঝেই কাঁদতে শুরু করে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান