সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলে 'বই বিতরণ উৎসব'

S M Ashraful Azom
0
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলে 'বই বিতরণ উৎসব'
ফয়জুর রহমান, বিশেষ প্রতিনিধি: ০১ জানুয়ারি ২০২০ বুধবার  দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে 'বই বিতরণ  উৎসব' উদযাপিত হয়েছে। শিক্ষার্থীদের নতুন বছরের নতুনত্বকে আরো বাড়িয়ে তোলে নতুন বই পাবার মধ্য দিয়ে। সে ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারো সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলে আনুষ্ঠানিকতার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

'নতুন বছর নতুন দিন,
নতুন বইয়ে হোক রঙিন '

এ প্রতিপাদ্যকে সামনে রেখে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে  অত্র 'বই উৎসব' অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, গাজীপুর জেলা যুবলীগের সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব,  কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোঃ আমিরুল ইসলাম লিংকন ও সাধারণ সম্পাদক মোঃ সাঈদ সরকারসহ আরো অনেকে।

নতুন বই নিতে দলে দলে ছুটে আসে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষক মন্ডলী ও অভিভাবকগণও এ সময়  উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অতিথি ও শিক্ষকগণের কাছ থেকে নতুন বই গ্রহণ করে শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের অনেকেই নিজের অনুভূতি প্রকাশ করে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top