জোয়ানেরচর "শিশুদের ওজন মাপা ও ঝুঁকি পূর্ণ শিশু চিহ্নিত"

S M Ashraful Azom
0
জোয়ানেরচর শিশুদের ওজন মাপা ও ঝুঁকি পূর্ণ শিশু চিহ্নিত
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের, জোয়ানেরচর খাঁ পাড়া গ্রামে আজ বুধবার ১লা জানুয়ারী "শিশুদের ওজন মাপা ও ঝুঁকি পূর্ণ শিশু চিহ্নিত " করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে, BIeNGS প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জামালপুর ও শেরপুর জেলায়।

সেই সুবাদে জোয়ানেরচর খাঁ পাড়া গ্রামে শিশুদের ওজন মাপা ও ঝুঁকি পূর্ণ শিশু চিহ্নিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত পিডিএইচ ভলান্টিয়ার মোছাঃ মিনারা খাতুন, সিএনপি শরিফা খাতুন ও সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)।
পিডিএইচ ভলান্টিয়ার মিনারা খাতুন একে একে শিশুদের ওজন মেপে ও মগ মেপে পরামর্শ প্রদান করেন। সেই সাথে শিশুদের ওজন মেপে ঝুঁকিপূর্ণ শিশু  চিহ্নিত করেন এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ানোর পরামর্শ প্রদান করেন।

এরপর ঢাকাইয়া পাড়া গ্রামে বাদাম উৎপাদনকারী দলের সদস্যদের সাথে সাক্ষাৎ করে কুশল বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ), সিএনপি মোছাঃ শরিফা খাতুন, পিডিএইচ ভলান্টিয়ার মোছাঃ মিনারা খাতুন। আরও উপস্থিত ছিলেন ঢাকাইয়া পাড়া বাদাম উৎপাদনকারী দলের সভাপতি মোছাঃ আমির জান, সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন, ক্যাশিয়ার মোছাঃ কাঞ্চন বেগম সহ সদস্য গন।

সিএফ ফরিদ বলেন, বসত ভিটায় সবজির বাগান স্থাপন করতে হবে। বাড়ির আঙ্গিনায়, ঘরের পিছনে, বসত বাড়ির আশেপাশে পুষ্টি সমৃদ্ধ বাগান স্থাপন করে পুষ্টির চাহিদা পুরণ করতে হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top