সস্তা সানগ্লাস ব্যবহারে কমে যায় দৃষ্টিশক্তি!

S M Ashraful Azom
0
সস্তা সানগ্লাস ব্যবহারে কমে যায় দৃষ্টিশক্তি!
সেবা ডেস্ক: জীবন আছে এমন শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে সবচেয়ে নাজুক চোখ। তাই চোখের সুরক্ষায় আমরা অনেকেই সানগ্লাস ব্যবহার করে থাকি। এতে করে চোখ ধুলোবালি, পোকা-মাকর ও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির কুপ্রভাব থেকে বাঁচাতে সানগ্লাস খুবই প্রয়োজনীয়।

সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের চোখের কর্নিয়ার ও রেটিনার মারাত্মক ক্ষতি করে। সূর্যের এই অতিবেগুনি রশ্মির কুপ্রভাব থেকে চোখ বাঁচাতে সাহায্য করে সানগ্লাস। তাই সানগ্লাস শুধুমাত্র ফ্যাশনের জন্য নয়, চোখের সুরক্ষায়ও অত্যন্ত জরুরি। তবে সাময়িক আরাম বা ফ্যাশন করতে গিয়ে অনেকেই কমদামি সানগ্লাস কিনে থাকেন।

জানেন কি? এসব সানগ্লাস ব্যবহার মারাত্মক বিপদ ডেকে আনে। কারণ, সস্তার সানগ্লাসে নিম্ন মানের প্লাস্টিক ব্যবহৃত হয়। আর নিম্ন মানের রঙিন প্লাস্টিকে সূর্যের অতিবেগুনি রশ্মি আটকানোর কোনো ক্ষমতা নেই। বরং চোখের জন্য তা মারাত্মক ক্ষতিকর। রোদ থেকে চোখ বাঁচাতে গিয়ে নিজেদের অজান্তেই চোখের বিপদ ডেকে আনছেন ব্যবহারকারীরা। চিকিৎসকরা বলছেন, এ বিপদ অনেক ভয়ংকর।

চক্ষু রোগ বিশেষজ্ঞদের (অপথালমোলজিস্ট) মতে, কম দামি সানগ্লাস ছোট থেকে বড় সবাই ব্যবহার করেন। ছোটদের বায়না মেটাতে অনেকেই রাস্তা বা মেলা থেকে তাদের খেলনা চশমা কিনে দেন। তবে পরবর্তীতকালে এর জন্য শিশুদের চোখে সমস্যা দেখা দিতে পারে। শুধু তা-ই নয়, এ সব কম দামি বা সস্তার সানগ্লাস অতিরিক্ত ব্যবহারের ফলে অকালেই চোখে ছানি পড়ে যেতে পারে। হঠাৎ করে চোখের কর্নিয়া শুকিয়েও যেতে পারে।

চক্ষু চিকিৎসকরা জানান, সস্তার রঙিন চশমা ব্যবহারের ফলে অস্বাভাবিকভাবে কমে যেতে পারে চোখের পাওয়ার। ঘন ঘন মাথাব্যথাও হতে পারে। চক্ষু রোগ বিশেষজ্ঞদের মতে, যেকোনো সানগ্লাস সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির কুপ্রভাব থেকে চোখকে বাঁচাতে পারে না। শুধু পলিকার্বোনেট লেন্সই সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আটকাতে পারে।

এছাড়া, সস্তার রঙিন চশমা অতিরিক্ত ব্যবহারের ফলে ‘রিফ্রাক্টিভ এর’বা চোখের প্রতিসারক ত্রুটি বহুগুণ বেড়ে যায়। অক্ষিগোলকের অস্বাভাবিক আকার এবং বক্রতার কারণে প্রতিসারক ত্রুটির সমস্যা দেখা যায়। ‘রিফ্রাক্টিভ এরর’ বা চোখের প্রতিসারক ত্রুটির ফলে দৃষ্টি শক্তি ঝাপসা হয়ে যেতে পারে। খুব দূরের বা খুব কাছের কিছু দেখতে সমস্যা হতে পারে। 

এছড়াও সস্তার রঙিন চশমা অতিরিক্ত ব্যবহারের ফলে ‘আইলিড’ ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়। তাই সানগ্লাস কেনার ক্ষেত্রেও প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আর সস্তার সানগ্লাস কেনা বা ব্যবহার থেকে বিরত থাকুন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top