আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ায় ৯ জনের মৃত্যু

S M Ashraful Azom
0
আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ায় ৯ জনের মৃত্যু
সেবা ডেস্ক: সারাবিশ্বে নতুন বছরে যখন আনন্দ উৎসবে ব্যস্ত, তখন ইন্দোনেশিয়ায় বছরের প্রথম দিনেই আকস্মিক বন্যায় নয় জনের মৃত্যু হয়েছে।

বুধবার দেশটির রাজধানী জাকার্তাসহ আশেপাশের শহরগুলোতে তীব্র বর্ষণের ফলে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়।

হঠাৎ সৃষ্টি হওয়া এই বন্যাটি দেশটিতে কয়েক বছর ধরে হওয়া বন্যাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যার কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে প্রায় ৩ কোটি লোক। এছাড়া প্রায় ২০ হাজার লোক বাস্তচ্যুত হয়েছে।

জাকার্তার গভর্নর আনিস বাসয়েদান বলেন, ‘জাকার্তায় বৃষ্টি থেমেছে। এখন আমরা পানি কমার জন্য অপেক্ষায় আছি।’

ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবেলা সংস্থা বলেছে, বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং বৃষ্টির কারণে জাকার্তাসহ আশেপাশের শহরগুলোতে ভূমিধস সৃষ্টি হয়েছে। বেশিরভাগই হাইপোথারমিয়ায় মারা গেছে এবং একজন মারা গেছে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।

দুর্যোগের কারণে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বিদ্যুৎ সেবা কর্তপক্ষ জাকার্তার শত শত জেলায় বৈদ্যুতিক লাইন বন্ধ রেখেছে বলে জানিয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top