ইসলামপুরে নাগরিক সমাবেশ

S M Ashraful Azom
ইসলামপুরে নাগরিক সমাবেশ
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: মুজিব বর্ষের অঙ্গিকার,পুলিশ হবে জনতার, এই আলোকে জামালপুরের ইসলামপুরে জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ,চুরি, ডাকাতি, ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং এবং বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা মূলক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর থানা পুলিশের আয়োজনে বুধবার সন্ধ্যায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর পীরগঞ্জ বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া তিনি বলেন,জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নির্দেশে প্রতি নিয়তই অপরাধ দমনের অভিযান পরিচালিত হচ্ছে সমাজের শান্তি প্রতিষ্ঠায় অপরাধী যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না এ সময় তিনি অপরাধ দমনে সকলের সহযোগীতা কামনা করেন।

সমাবেশে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,ডিগ্রীরচর তদন্ত কেন্দ ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুর কালাম আজাদ,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজনরা বক্তব্য রাখেন এতে সাংবাদিক,জন প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজনরা অংশ নেয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান