ধুনটে চাউল কল মালিক সমিতির কমিটি গঠন

S M Ashraful Azom
ধুনটে চাউল কল মালিক সমিতির কমিটি গঠন
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় রেজাউল ইসলাম রেজাকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং চাউল কল মালিক সমিতি ধুনট শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে পৌর এলাকার সিয়াম চাউল কলের চাতালে উক্ত কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা চাউল কল মালিক সমিতির সাবেক সভাপতি আলিমুদ্দিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক দুদু, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট পৌর আওয়ামী লীগের আহŸায়ক আশেকুর রশিদ হেলাল ও মেসার্স যুথী অটো রাইচ মিলের স্বত্ত¡াধিকারী হায়দার আলী হিন্দোল প্রমুখ।

আলোচনা সভা শেষে চাউল কল মালিকদের সর্বসম্মতিক্রমে মোজাহার আলী চাউল কলের স্বত্তাধিকারী রেজাউল ইসলাম বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত হোন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মেসার্স হামিদ রাইস মিলের স্বত্তাধিকারী সাইদুর রহমান ও মেসার্স সজিব চাউল কলের স্বত্তাধিকারী আবুল কালাম প্রতিদ্ব›িদ্বতা করেন। গোপন ব্যালটে ৩৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ২৭ ভোট পেয়ে সাইদুর রহমান সংগঠনের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান